বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সিনিয়র আইনজীবি এডভোকেট জহির আহমদ সোনা মিয়ার ইন্তেকাল

সিনিয়র আইনজীবি এডভোকেট জহির আহমদ সোনা মিয়ার ইন্তেকাল

as-suna-miahআমার সুরমা ডটকমমরমী গীতিকার ও সিনিয়র আইনজীবি এডভোকেট জহির আহমদ সোনা মিয়া (৬৩) বুধবার সকাল ১০টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার রাত ৯টায় তেঘরিয়া জামে মসজিদ ও মাদরাসা, সুনামগঞ্জ (হাসন রাজার বাড়ির পাশে) অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর তার গ্রামের বাড়িস্থ উজানগাঁও জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জহির আহমদ সাহেব দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ভাসানপানির আন্দোলন ক্ষেতমজুর সমিতির লালঝাণ্ডার মিছিল, এরশাদ বিরোধি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল স্মরণিয়। রাজনৈতিক কারণে দীর্ঘদিন কারাবরণ করেছেন। পাশাপাশি তিনি একজন লেখক ও মরমী ধারার গীতিকার ছিলেন। দীর্ঘ সাধনা রচনা করেছেন শত শত মরমী গান। স্বীকৃতি হিসেবে অনেক সম্মাননা লাভ করেছেন। প্রকাশিত হয়েছে কয়েকটি মূল্যবান গানের বই। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার এডভোকেট জহির আহমদ সোনা মিয়া মৃত্যুবরণ করায় সাংস্কৃতিক অঙ্গন থেকে একজন গুণি গীতিকার হারালো। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com