বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
‘উন্নয়নের চাবিকাঠি জনগণের হাতেই’

‘উন্নয়নের চাবিকাঠি জনগণের হাতেই’

55আমার সুরমা ডটকম‘ওয়ার্ডের উন্নয়নে যে ওয়ার্ডসভা অতি গুরুত্বপূর্ণ, তা আমরা আগে কখনো শুনিনি; এই প্রথম আমরা তা শুনে আনন্দিত হলাম এবং ওয়ার্ডের উন্নয়নে আমাদের ভূমিকার বিষয়টিও জানতে পারলাম।’ শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ওয়ার্ডসভায় আগত ব্যক্তিগণ এই অভিমত ব্যক্ত করেন। ৪নং ওয়ার্ডের সাকিতপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টায় ওয়ার্ড মেম্বার মোঃ এওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ডসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার। পরিষদের ভারপ্রাপ্ত সচিব স্বপন তালুকদারের সার্বিক পরিচালনায় এ সময় বক্তব্য প্রদান করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরী, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়া, ২নং সংরক্ষিত আসনের মেম্বার মোছাঃ সেলু বেগম, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মজিদ সরদার, মতি মিয়া সরদার, জয়নাল আবেদীন সরদার, লাল মোহাম্মদ মিয়া, সৈয়দুর রহমান চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী ও আমির হোসেন সরদার প্রমুখ।
এর আগে ৩নং ওয়ার্ডের ওয়ার্ডসভা ধীতপুর গ্রামের মাহমদ আলীর বাড়িতে বেলা ১০টায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদের সভাপতিত্বে ও পরিষদের ভারপ্রাপ্ত সচিব স্বপন তালুকদারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ সময় বক্তব্য প্রদান করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, ১নং সংরক্ষিত আসনের মেম্বার মোছাঃ রিমা চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও আহমদ আলী সরদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরী, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়া ও মাহমদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com