শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
গোপনে বিয়ে করেছেন হ্যাপি

গোপনে বিয়ে করেছেন হ্যাপি

hapiআমার সুরমা ডটকম: একেবারেই গোপনে বিয়ে করলেন এক সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির। হ্যাপির গোপন বিয়ের খবর প্রতিবেদককে নিশ্চিত করেছেন হ্যাপির পার্শ্ববর্তী বাসার এক বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, হ্যাপি বিয়ে করেছেন এটা সত্য। প্রতিবেশীদের বাসায় আজ সকালে বিয়ের মিষ্টি পাঠিয়েছেন তিনি। রাতে তার বাসায় ঘরোয়া আয়োজনে অনুষ্ঠানও হয়েছে। জানা গেছে, হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপাতত কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাকি আনুষ্ঠানিকতা কয়েকদিনের মধ্যেই শেষ হবে। এ বিষয়ে হ্যাপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তারপর হ্যাপির মায়ের নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন হ্যাপির ছোট বোন শারমিন পপি। তিনি বিয়ের বিষয়ে জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। পপি বলেন, ‘এ ব্যাপারে পরিবারের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না।’ এরপর একাধিকবার ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com