বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সাংবাদিক টিপু সুলতানের শোকসভা পালনে কমিটি গঠন

সাংবাদিক টিপু সুলতানের শোকসভা পালনে কমিটি গঠন

tipuআমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে সদ্য প্রয়াত দিরাই প্রেসক্লাব সভাপতি সাংবাদিক টিপু সুলতানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের লক্ষে শোকসভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দিরাই প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঢাকা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি নেছারুল হক খোকনের উপস্থিতিতে বিদ্যমান দু’গ্র“পের যৌথ এক মত বিনিময় সভার মাধ্যমে জিয়াউর রহমান লিটনকে আহবায়ক, সোয়েব হাসানকে যুগ্ম আহবায়ক ও মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে কোষাধ্যক্ষ করে শোকসভা বাস্তবায়ন কমিটি করা হয়। সাংবাদিক সোয়েব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহাজাহান মাহমুদ হেলাল, সামছুল ইসলাম সরদার, জিয়াউর রহমান লিটন, মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ইমরান হোসাইন, আবুহানিফ চৌধুরী, সরদার মোজাহিদুল ইসলাম, জুবের সরদার দিগন্ত, প্রশান্ত সাগর দাস, সৈদুর রহমান তালুকদার প্রমুখ। সভায় আগামী ২৫ নভেম্বর উপজেলা গণমিলনায়তন হলে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে দিরাই প্রেসক্লাবের বিদ্যমান দু’গ্র“পের দুটি কমিটি বিলুপ্ত করে সামছুল ইসলাম সরদারকে আহবায়ক, জিয়াউর রহমান লিটনকে সদস্য সচিব ও সোয়েব হাসান, ইমরান হোসাইনকে যুগ্ম আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com