বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

w3-49আমার সুরমা ডটকম ডেক্সভারতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে দেশে ফিরে যেতে বলার পর, ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান। ইসলামাবাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন। এর আগে দিল্লীর পুলিশ মেহমুদ আকতার নামের একজন পাকিস্তানী কূটনীতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কূটনৈতিক দায়মুক্তি থাকায় তাকে ছেড়ে দিলেও দেশে ফিরে যাবার আদেশ দেয়া হয়। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তান হাইকমিশনে কাজ করা ঐ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আইনগত ব্যবস্থা না নেয়ার কূটনৈতিক সুবিধা পাওয়ার কারণে পরে ঐ কূটনীতিককে ছেড়ে দেয়া হয়। খবরে আরো বলা হচ্ছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ঐ কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তাঁরা। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটলো।-বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com