বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দক্ষিণ সুনামগঞ্জে রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টার পরিদর্শনে জার্মানীর প্রতিনিধিদল

দক্ষিণ সুনামগঞ্জে রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টার পরিদর্শনে জার্মানীর প্রতিনিধিদল

picsouth-sunamgonj28-10-20161কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্র“মর্দন এলাকায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ও জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের সহযোগিতায় পরিচালিত রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টার পরিদর্শন করছেন জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের এক্সিকিউটিভ ডিরেক্টর জার্মানী ডাক্তার মিস্টার ব্রেন্ড গোকেন। শুক্রবার দুপুর ২ টায় পাগলা শত্র“মর্দন এলাকায় প্রতিষ্ঠিত রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টার পরিদর্শন করেন। তিনি হেলথ সেন্টারে আগত রোগিদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টারের সভা কক্ষে মতবিনিময়ে অংশ নেন এবং হেলথ সেন্টারের পরিস্কার পরিছন্নতা, প্রসূতি, শিশু রোগিদের সেবাদান এবং সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মি. সাব্বির উদ্দিন আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টারের চেয়ারম্যান দনিরা রহমান, পরিচালক মোঃ রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, এসআই গোলাম মোস্তফা, জামিউল ইসলাম তোরান, শাফিউল ইসলাম সুস্বাদ, ডা. মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী, সাংবাদিক মহিম উদ্দীন, নূরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com