শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
‘পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই তথ্য ভুল’

‘পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই তথ্য ভুল’

w3-84আমার সুরমা ডটকম ডেক্সপৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই তথ্যকে ভুল ‘প্রমাণ’ করেছেন সৌদি আরবের এক আলেম। নিজের গবেষণার কথা বলে তিনি দাবি করেছেন, পৃথিবী একটি নিশ্চল বস্তু, এটি নড়তে পারেনা। শেখ বানদার আল খাইবারি নামে ওই ব্যক্তির এই ‘আবিষ্কার’ ২১ শতকের বিজ্ঞানকে নতুন করে সংজ্ঞায়িত করার দাবি তুলেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের গবেষণাকর্ম সম্পর্কে বক্তব্য দেন শেখ বানদার। সে সময় এক প্রশ্নের জবাবে তিনি পৃথিবীর নিশ্চলতা সম্পর্কে বলেন। আল আরাবিয়ার এক প্রতিবেদনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট এমন কথাই বলেছে। নিজের গবেষণা সম্পর্কে বোঝাতে শেখ বানদার বলেন, পৃথিবী নিশ্চল এবং তা নড়াচড়া করতে পারে না। যদি পৃথিবী নিজের কক্ষপথে ঘুরত, তাহলে বিমান কখনই তার গন্তব্যে পৌঁছাতে পারত না। আরবের এই গবেষক প্রচলিত কোপার্নিকাসের মডেলকে খারিজ করে দিয়েছেন। বিশ্বের কোনো বিজ্ঞানই তার গবেষণার ফলকে অস্বীকার করতে পারবে না বলেও দাবি করেছেন শেখ বানদার। একই সঙ্গে নাসার চাঁদে যাওয়ার বিষয়টি হলিউডের সৃষ্টি বলে তিনি মন্তব্য করেছেন। নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই আলেমের আবিষ্কারের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com