মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

asmirajআমার সুরমা ডটকমমেহেদী হাসান মিরাজ এখন বড় তারকা। দেশের গর্ব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। নিজের পারফরম্যান্স দিয়েই তিনি নাম ছড়িয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। কিন্তু এত কিছুর পরেও খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িটায় তাঁর বাস, সেখানেই মা-বাবা আর ছোট বোনকে নিয়ে সাজানো-গোছানো সুখের সংসার। খালিশপুরে টিনের চালের সেই বাড়িতে সুখ থাকলেও হয়তো স্বাচ্ছন্দ্য নেই। সে বাড়ি গ্রীষ্মের চড়া রোদে তেতে ওঠে, বৃষ্টি হলেই উঠোনে জমে যায় প্যাঁচ প্যাঁচে কাদা। দেশকে এত বড় গৌরব এনে দিলেন যিনি, তাঁর ও তাঁর পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মিরাজ ও তাঁর পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য একটি উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় জেলা প্রশাসনকে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন বলে জানা গেছে। বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়া গেলেই এই তরুণ তারকার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com