শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: পাকিস্তানের ইসলামাবাদের নীল চোখের চা ওয়ালা আরশাদ খানের পরে সোশ্যাল মিডিয়ার নতুন আকর্ষণে পরিণত হয়েছেন নেপালের এক নাম না জানা তরকারিওয়ালি। নেপালের সবজি বিক্রেতা এই সুদর্শনা ইন্টারনেটের নতুন সেনসেশনে পরিণত হয়েছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে ইসলামাবাদের চা ওয়ালা আরশাদ খান সোশ্যাল মিডিয়ার আকর্ষণে পরিণত হন। সুদর্শন পুরুষ হিসেবে সারা বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে পরিণত হন তিনি। ভার্চুয়াল জনপ্রিয়তায় বর্তমানে মডেলিংয়ের সুযোগও পেয়ে গেছেন তিনি। ঠিক তেমন ভাবেই নেপালের এই সবজি বিক্রেতা সুন্দরী ইন্টারনেটের মন জিতে নিয়েছেন। মিট দ্য #তরকারিওয়ালি নামে এখন টুইটারে ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয়েছেন।