বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
মেধাস্বত্ব সংরক্ষণে বেসিস ও আইপি ফোরামের স্বাক্ষর

মেধাস্বত্ব সংরক্ষণে বেসিস ও আইপি ফোরামের স্বাক্ষর

medashottoআমার সুরমা ডটকমসফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের মেধাস্বত্ব সংরক্ষণ এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ)। এ বিষয়ে বুধবার (২ নভেম্বর ২০১৬) বেসিস মিলনায়তনে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বেসিসের আইপিআর সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আহমেদ হাসান ও বিসিআইপিএফের লিগ্যাল নির্বাহী কমিটির পরিচালক নাহিদ হোসেন নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, সৈয়দ আলমাস কবীর, বিসিআইপিএফের প্রধান নির্বাহী ব্যারিস্টার ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ্ প্রমুখ।
সমঝোতা অনুযায়ী, দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচার, প্রসার ও মেধাস্বত্ব সংরক্ষণে প্রয়োজনীয় আইন, নীতিমালা প্রণয়ন, পরিবর্তন বা পরিমার্জনে উভয় সংগঠন কাজ করবে। কপিরাইট ও আইপিআর সম্পর্কিত আইন বা নীতিমালার যথাযথ প্রয়োগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম পরিচালনা করা হবে। কপিরাইট ও মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সেমিনার, কর্মশালার আয়োজন করাসহ বিভিন্ন ব্যবসায়ী, চেম্বার অব কমার্স, পলিসি মেকার, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্লাটফর্ম তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com