বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
গভীর হাওর এলাকায় প্রয়োজনে ফ্লাইওভার করে সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক করার ইচ্ছা প্রধানমন্ত্রীর

গভীর হাওর এলাকায় প্রয়োজনে ফ্লাইওভার করে সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক করার ইচ্ছা প্রধানমন্ত্রীর

pm2-765x445আমার সুরমা ডটকমসুনামগঞ্জ-জামালগঞ্জ-নেত্রকোনা সড়কের কাজ শেষ করে প্রতিশ্রুতি রক্ষা করতে চান প্রধানমন্ত্রী। গত ১৯ জুলাই একনেক সভায় এমন কথাই বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাওর এলাকা হওয়ায় ঐ সড়কের যে অংশে সড়ক করা যাচ্ছেনা, সেখানে প্রয়োজনে ফ্লাইওভার করা যায় কী না? স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বিষয়টি ভেবে দেখার জন্যও বলেছেন তিনি। একনেক সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান, গত ১৯ জুলাইয়ের একনেক সভায় সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা-নেত্রকোনা সড়ক প্রসঙ্গে কথা ওঠে। এ সময় সংশ্লিষ্টরা বলেন, ‘এই সড়কের সাচনাবাজার থেকে ধর্মপাশা পর্যন্ত ২৮ কিলোমিটার কাজ বাকি রয়েছে। এরমধ্যে ১৭ কিলোমিটার অংশের সড়কের কাজ করা যাবে এবং এটি প্রক্রিয়াধীন। অন্য ১১ কিলোমিটার নদী এবং গভীর হাওর এলাকা। এই অংশে ডুবন্ত সড়ক করতে হবে। কিন্তু তাৎক্ষণিকভাবেই সভায় উপস্থিত অনেকেই ডুবন্ত সড়কের বিপক্ষে মত দেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ঐ অংশে ফ্লাইওভার করা যায় কী না?’
প্রধানমন্ত্রীর এমন প্রস্তাব শুনে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ‘এটি চমৎকার পরিকল্পনা হতে পারে, হাওরের গভীর অংশে ফ্লাইওভার করে সড়কের সংযোগ হবে, যেখানে গ্রাম আছে, বাজার আছে সেখানে অ্যাপ্রোচ সড়ক করে গ্রামের সঙ্গে সংযোগ করে দেওয়া হবে। গভীর হাওর এলাকায় এভাবে অনেক ফ্লাড সেন্টার কাম স্কুল এর আগেও করা হয়েছে’। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান মঙ্গলবার এ প্রসঙ্গে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এই সড়ক হোক, তিনি প্রয়োজনে ফ্লাইওভার করেও সড়ক করার কথা বলেছেন, কিন্তু এর কোন প্রকল্প এখনো তৈরি হয়নি, সড়ক করার জন্য নানা চিন্তাই করা হচ্ছে’।
প্রসঙ্গত. ২০১০ সালে সুনামগঞ্জের তাহিরপুরে জনসভায় এবং এর আগেও আরেকবার সুনামগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com