শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
৩ লাখ অভিবাসী নেবে কানাডা

৩ লাখ অভিবাসী নেবে কানাডা

w3-21আমার সুরমা ডটকম ডেক্সআগামী বছর তিন লাখ অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেবে কানাডা। সোমবার দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী জন ম্যাকালাম এতথ্য জানিয়েছেন। কানাডা সরকার জানিয়েছে, স্থায়ী বাসিন্দা হিসেবে তিন লাখ অভিবাসন প্রত্যাশীকে অনুমোদন দেওয়া হবে। অভিবাসীদের আশ্রয়ের বিষয়ে এই সংখ্যা নতুন ভিত্তিমূল হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে যেসব অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেওয়া হবে তাদের অধিকাংশই হবে অর্থনৈতিক অভিবাসী। ২০১৬ সালে যে সংখ্যক অভিবাসন প্রত্যাশীর আবেদন মঞ্জুর করা হবে তা অপরিবর্তিত রয়েছে। অভিবাসন বিষয়ক মন্ত্রী জন ম্যাকালাম সাংবাদিকদের জানিয়েছেন, অভিবাসীদের ভবিষ্যৎ সংখ্যা বৃদ্ধির জন্য তিন লাখ লোককে স্থায়ী বাসিন্দা করার বিষয়টি ভিত্তিমূল হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘ আমি বিশ্বাস করি, ভৌগোলিক কারনে বেশি অভিবাসী গ্রহণ কানাডার জন্য একটি উত্তম নীতি হিসেবে বিবেচিত হবে।’ প্রসঙ্গত, অনেক উন্নত দেশের মতো, কানাডায় প্রবীনদের সংখ্যা বাড়ছে। জন্ম হার কম হওয়ায় দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। ৩৮ লাখ ৫৪ হাজার বর্গ মাইলের এ দেশটির জনসংখ্যা মাত্র তিন কোটি ৫০ লাখ।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com