শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু

ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু

w3-28আমার সুরমা ডটকম ডেক্সভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র কারলোতা সামি জানিয়েছে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালির দিকে যাওয়ার সময় নৌকাডুবে তাদের মৃত্যু হয়। খবর বিবিসি, দ্য ওয়াশিংটন পোস্ট। মারা যাওয়াদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা বলে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়া কয়েকজন শরণার্থীর বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে একটিতে ১৩০ জন ও অপর নৌকায় ১৪০ জন যাত্রী ছিল। এখনো পর্যন্ত তিন শিশুসহ অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কারলোতা সামি জানান, বুধবার রাত তিনটার দিকে ২০ নারী ও ছয় শিশুসহ ১৪০ জন একটি নৌকায় করে লিবিয়া থেকে ভূমধ্যসাগরে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কিছু সময়ের মধ্যেই নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারীরা তিন শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেন এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করেন। বাকিরা ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় একই সময়ে আরেকটি নৌকাডুবির ঘটনায় বেঁচে যান দুই নারী। ওই নৌকটিতে যাত্রী ছিল ১৩০ জন। জীবিত উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় নৌকা দুটি ডুবে যায়। এ বছর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় মারা গেছেন চার হাজারেরও বেশি মানুষ। এই পথ দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে তিন লাখ তিরিশ হাজারেরও বেশি। ২০১৫ সালে পাড়ি দেয় ১০ লাখেরও বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com