বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

টাস্টবিনে পড়ে আছে কোটি কোটি রুপি

w3-124আমার সুরমা ডটকম ডেক্সভারতীয় সরকার ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল ঘোষণা করার পর থেকে দেশটির ময়লার ভাগাড়ে পাওয়া যাচ্ছে বড় অংকের এসব রুপির নোট। রবিবার কলকাতার ময়লার ভাগাড়ে ২ লাখের বেশি অবৈধ রুপি পাওয়া যায়। এর আগে পাঞ্জাব ও গুজরাট থেকেও ৫ কোটিরও বেশি রুপি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, নিজেদের কাছে থাকা অবৈধ বড় নোটগুলো সরিয়ে ফেলতেই ময়লার স্তুপে রেখে দেয়া হচ্ছে।

গত ৯ নভেম্বর দেশের আর্থিক হাল ফেরাতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশকে ৭০ বছর ধরে জমে থাকা কালো টাকা ও জাল টাকা মুক্ত করতেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান মোদি। মোদি সরকারের পক্ষ থেকে বার বার জানানো হচ্ছে, জাল টাকা এবং কালো টাকার রমরমা রুখতে ৫০০ এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিরোধী দলগুলো জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এ পদক্ষেপ করল, বিরোধীদের পক্ষ সেই প্রশ্ন তোলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com