বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জামালগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

জামালগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

বাপ্পী বর্মন, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেহেলী ইউনিয়ন পরিষদ আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বেহেলী ইউপি ও শরিক প্রকল্পের যৌথ উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার। ইউপি সচিব আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল আমিন ভুঁইয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) সাহাদাত হোসেন ভুঁইয়া, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা লিটন আহম্মেদ, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিএনআরএসের শরিক প্রকল্পের ম্যানেজার সৌরব কান্তি রায়, গণ্যমান্য ব্যক্তি জতিন্দ্র চন্দ্র দাস, শরিক প্রকল্পের এফএফ খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভার পর অতিথিবৃন্দ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২টি স্টিলের আলমারি, ১২টি সেক্রেটারি টেবিল, ১২টি চেয়ার এবং ৫০ জোরা ব্রেঞ্চ বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপহার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com