বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

জামালগঞ্জ প্রকাশনা পরিষদের কমিটি গঠন

jamalgonj-pic-2বাপ্পী বর্মন, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জ প্রকাশনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সাচনা বাজারস্থ জামালগঞ্জ প্রকাশনা পরিষদের অস্থায়ী কার্য়ালয়ে আব্দুল আহাদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা শেষে আগামি মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনে পরিষদের পক্ষ থেকে সাহিত্য প্রকাশনা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আব্দুল আহাদকে পরিষদের সভাপতি, আলী আক্কাস মুরাদকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি গণমাধ্যমকর্মী ও বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি অনিমেশ দাস, সহ-সভাপতি ছাতক উপজেলার বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি কাজী এমএম বিল্লাহ এনাম, সহ-সাধারণ সম্পাদক নেহার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এম আল-আমিন, অর্থ সম্পাদক মইনুল ইসলাম মহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী বর্মণ, দপ্তর সম্পাদক মনির হোসেন, সম্মানিত সদস্য মোজাম্মেল হক স্বপন, নাসির আহম্মেদ বাসার, অমল দাস, ঝলক দাস, অস্থায়ী সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com