বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে কুবাজপুরে মানববন্ধন

রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে কুবাজপুরে মানববন্ধন

kubajpurআমার সুরমা ডটকমরোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে জগন্নাথপুর উপজেলার ‘সচেতন মুসলিম জনতা কুবাজপুর’-এর উদ্যোগে ২৩ নভেম্বর শিবগঞ্জ চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রবীন মুরব্বী আনফর উল্লাহর সভাপতিত্বে ও কুবাজপুর দারুল উলূম মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা জয়নুল হক শাহরাজ, হাফিজ আব্দুল হাই, হাফিজ আমিনুল হক, হাফিজ মামুন, আব্দুর রশীদ, মাওলানা আবু খালেদ, মাওলানা শামসুল ইসলাম সুহেব, ক্বারী আব্দুল বাসিত, মিজানুর রহমান, দবির মিয়া, মঞ্জুর আহমদ, শাহিন আহমদ, নিজামুল হক, আব্দুল মতিন, শাকির আহমদ প্রমূখ। মানববন্ধনে মায়ানমারের আরাকান রাজ্যে মুসলিম বিদ্ধেষী অং সান সুচির সন্ত্রাসী সেনাবাহিনী কর্তৃক অসংখ্য রোহিঙ্গা মুসলমানদেরকে আহত-নিহত, গ্রেফতার করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা রোহিঙ্গা গণহত্যা বন্ধে বিশ্বসম্প্রদায় ও জাতিসংঘকে জরুরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজার এলাকার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে কুবাজপুর দারুল উলূম মাদরাসার প্রধান ফটকে এসে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com