মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মুক্তি পেয়েই হাসপাতালে মাহমুদুর রহমান

মুক্তি পেয়েই হাসপাতালে মাহমুদুর রহমান

rahman20161123174020-300x156আমার সুরমা ডটকমগাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুর রহমান। এর আগে কারামুক্তির পর সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন মাহমুদুর রহমান। এসময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন তার অনুসারীরা। গত ৩১ অক্টোবর একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী বলেছিলেন, তার মক্কেল সব মামলায় জামিনে আছেন। তাই তার কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই। এর ধারাবাহিকতায় আজ মুক্তি পেলেন মাহমুদুর রহমান। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com