বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রোহিঙ্গা মুসলিমদের পাশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক

রোহিঙ্গা মুসলিমদের পাশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক

rohingya-l20161127185950-300x156আমার সুরমা ডটকম ডেক্সমিয়ানমারে রাখাইন প্রদেশে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক। রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আগামী ৪ ডিসেম্বর দেশটিতে সমাবেশের ডাক দেয়া হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ দেশটির সরকারি উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা অংশ নেবেন। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এতথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য নেতারাও সমাবেশে অংশগ্রহণ করবেন। পিকেআর ও পার্টি আমানাহ নেগারাসহ (আমানাহ) দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন আহমাদ জাহিদি। তবে এখনো সমাবেশ স্থলের নাম ঘোষণা করা হয়নি। আহমাদ জাহিদি বলেছেন, আমরা রাজনৈতিক মতভেদ ভুলে মিয়ানমারের মুসলিমদের প্রতি নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশের জন্য একত্রিত হবো। এই ইস্যুতে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের সুযোগসহ অন্যান্য দেশের চেয়ে মালয়েশিয়া অনেক বেশি কাজ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মালয়েশিয়ার এই উপ-প্রধানমন্ত্রী বলেন, আমরা অন্য দেশকে খাটো করছি না, তবে রোহিঙ্গা ইস্যুতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। কারণ মুসলিম হিসেবে আমরা তাদের ভোগান্তি অনুভব করি। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনের জন্য মালয়েশিযান সোসাইটিকে আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য ওই সোসাইটি গঠন করেছে মালয়েশিয়া সরকার। আহমাদ জাহিদি বলেছেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের কাছে মালয়েশিয়া উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সূত্র : চ্যানেল নিউজ এশিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com