বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বার্মায় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

বার্মায় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

pic-south-sunamgonj-25-11-2016-01এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ আল-ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্মায় মুসলমানদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের দিরাই-মদনপুর সড়কে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় ক্বারী নূরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ক্বারী মহিব্বুল হক, হাফেজ মাওলানা ছালেহ আহমদ, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা মুসলিম উদ্দিন, আসিকুল ইসলাম, মাওলানা আতিক, কাউছার আহমদ, শাহজাহান, এমএ শুভ, শাহিনুর আলম তুহিন, রাহাত, আখলাক, সাজু, তাহের, দুলাল প্রমূখ।
অপরদিকে উপজেলার পাগলাবাজারে আব্দুল হান্নান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পাগলা বাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনছার উদ্দিন, শায়খ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা, কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপু, ক্বারী তাহের আহমদ, শাহিন মিয়া, জসিম উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com