বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সিলেটে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা

সিলেটে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা

jariiআমার সুরমা ডটকমসিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে পৃথক পৃথক ভাবে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। তারমধ্যে শাহজালাল মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮ লাখ টাকা, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ টাকা, দি প্যাথলজি ল্যাব এন্ড ডায়াগনস্টিক ও নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নিউ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। শনিবার দুপুর থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম-এর নেতৃত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিসের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার রির্পোটে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহারের অপরাধে ন্যাশনাল ডায়াগনস্টিক ও এ রকম অনিয়মের কারণে অন্যান্য প্রতিষ্ঠানকেও জরিমানা করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com