বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মানবদেহে ৬৭২ ধরনের বাত রোগ

মানবদেহে ৬৭২ ধরনের বাত রোগ

4-4আমার সুরমা ডটকমদেশে বাত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবদেহে সাধারণত ৬৭২ ধরনের বাত রোগ হয়ে থাকে। মাসকিউলোসকেলেটাল আল্ট্রাসাউন্ড পদ্ধতির মাধ্যমে এসব রোগের অধিকাংশই অতিদ্রুত নির্ণয় করা সম্ভব। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক মাসকিউলোসকেলেটাল আল্ট্রাসাউন্ড কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কোর্সে ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিকস, রিউমাটোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ও নিউক্লিয়ার মেডিসিন বিভাগের চিকিৎসকরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বর্তমান প্রশাসন চিকিৎসা-সংশ্লিষ্ট টেকনোলজি ট্রান্সফারে অত্যন্ত আগ্রহী। এ ধরনের আন্তর্জাতিক কোর্স চিকিৎসাসেবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মাসকিউলোসকেলেটাল আল্ট্রাসাউন্ড কোর্স আধুনিক প্রযুক্তির মাধ্যমে রিউমাটোলজিক্যাল রোগ নির্ণয়ে কার্যকর ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট চিকিৎসকরা এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। অনুষ্ঠানে বিএসএমএমইউর রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, জার্মানির অধ্যাপক উলফগ্যাং স্মিথ, আয়াল্যান্ডের ডা. জুনাইদ করিম, নেদারল্যান্ডসের অধ্যাপক জর্জ এডব্লিউ ব্রুন ও স্পেনের অধ্যাপক মোলার প্যারেরা ইনগরিড বক্তব্য দেন।

বক্তারা জানান, মাসকিউলোসকেলেটাল আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে রিউমটয়েড আর্থাইটিস (গেটেবাত), অস্ট্রীয় আর্থাইটিস (হাড়বাত) ও গাউট বাতসহ অধিকাংশ রোগই পরীক্ষার মাধ্যমে দ্রুত ও নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব। বর্তমান বিশ্বে রিউমাটোলজি-বিষয়ক বিভিন্ন জটিল ও কঠিন রোগগুলো চিহ্নিত করার অতি গুরুত্বপূর্ণ পদ্ধতি এটি। ইউরোপে ১৯৯৮ সালে প্রথমে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের শুরু হয়। এ পদ্ধতির জনপ্রিয়তা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ কোর্সটি গত বছর বিএসএমএমইউতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের চিকিৎসকদের এ বিষয়ে দক্ষ করতে তুলতে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি ও বিএসএমএমইউর রিউমাটোলজি বিভাগ যৌথভাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো, শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরীসহ প্রমুখ চিকিৎসক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com