বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

amarsurma.com

index

 আমার সুরমা ডটকমসুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে লটারীর মাধ্যমে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।  আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন পেয়েছেন চশমা প্রতীক, সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব নুরুল হুদা মুকুট পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, বাংলাদেশ আওয়ামী কর্মজীবিলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক চঞ্চলা রানী দাস পেয়েছেন আনারস প্রতীক ও আহবাব মিয়া চৌধুরী পেয়েছেন ঘোড়া প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ সাদেকুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফাউজুল কবীর খান প্রমুখ। এছাড়াও ৭৬ জন সদস্য ও ২০ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রতীক ও বরাদ্দ দেয়া হয়েছে।
উল্লেখ্য জেলার ৮৭ ইউনিয়ন, ১১ উপজেলা এবং ৪ পৌরসভায় জেলা পরিষদের ভোটার ১২৬৫ জন। এরাই জেলা পরিষদের চেয়ারম্যান, ১৫টি ওয়ার্ডের ভোটাররা ১৫ জন সদস্য এবং ৫ জন সংরক্ষিত আসনের (৩টি ওয়ার্ডে একটি সংরক্ষিত আসন) নারী সদস্য নির্বাচিত করবেন। সরকারি ঘোষণা মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com