বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
‘পর্নো দেখলে তার পরিচয় প্রকাশ পাবে’

‘পর্নো দেখলে তার পরিচয় প্রকাশ পাবে’

15_tarana+halim_safe+internet_290815__0001_100562 (1)আমার সুরমা ডটকমদেশের পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার। এছাড়া বিদেশের পর্নো সাইটগুলোতে যারা ঢুকবে তাদের পরিচয় প্রকাশেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। একথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে প্রতিমন্ত্রী বলেন, আমরা কমিটি গঠন করে দিয়েছি। তারা যে পেইজগুলো আমাদের দেবে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। দেশের মধ্যে যে সাইটগুলো জেনারেট করছে আইএসপি লাইসেন্সধারীদের বলছি সবাইকে যেনো ব্লক করেন। ব্লক না করলে কাস্টমার বেড়ে যায়।

তিনি বলেন, বাইরে থেকে জেনারেট হওয়া সাইটগুলো শতভাগ বন্ধ করা সম্ভব নয়। দেশেরগুলো যদি ৭০-৮০ ভাগও বন্ধ করতে পারি তাহলে অনেক বড় কাজ হবে। এছাড়া পর্নো সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশের চিন্তা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যে সাইটগুলো ইন্টারন্যাশনালি জেনারেট করছে সেগুলো অ্যাক্সেস করতে হলে এমন কোনো মেকানিজম করতে পারি কি-না যাতে এক্সপোজড হয় কে কে অ্যাক্সেস করছে। ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকেই বানোয়াটভাবে করতে পারবেন। অ্যাট লিস্ট এক্সোপোজ হওয়ার ভয়েও কিন্তু দেখবে না। এ জিনিসটা করার জন্য পরিকল্পনা করছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে বলেছি। যেটা অ্যাপ্লাই করলে সুবিধাজনক, সেটি ব্যবহার করবো। ” গত ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় পর্নো ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য একটি কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয় ১৫ দিনের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com