শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

abs-gainmeetingpic-18-12-2016আমার সুরমা ডটকম‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ বিষয়ে তৃণমূলে প্রচারাভিযান প্রকল্পের উদ্যোগে বাজার কমিটি ও খুচরা বিক্রেতাদের সাথে শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারস্থ হলিমপুর-গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রজনীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর দিরাই উপজেলা সমন্বয়কারী মোঃ মাহবুব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্র“ভড নিউট্রেশন (গেইন)-এর নাফিস তাহসিস ইসলাম, সৈয়দ মুনতাসির রেদোয়ান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম, করিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রব রিপন, রজনীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি মুরাদ আহমদ সরদার, সাধারণ সম্পাদক সায়েদ আহমদ সরদার প্রমুখ। বক্তারা বলেন, ‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়। যদি কোন মানুষ সুস্থ থাকেত চায়, তবে তাদেরকে দৈনন্দিন জীবনে ‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ ব্যবহারে উৎসাহিত করতে হবে। পরে বাজার কমিটির সদস্যগণ আগামি দুই মাসের মধ্যে বাজার থেকে যেগুলো ‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ নয়, সেগুলোকে কোম্পানীর কাছে ফেরত দিয়ে ‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ বিক্রি করবেন বলে অঙিকার করেন।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর হিসাব রক্ষক একে কুদরত পাশা, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, রজনীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সরদার, কোষাধ্যক্ষ রনজিত দাস রঞ্জু, হযরত আলী প্রমুখ। এছাড়া বাজারের ব্যবসায়ি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনাসভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com