মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
সৌদি জোটের প্রতিরক্ষা উপদেষ্টা হচ্ছেন রাহিল শরিফ

সৌদি জোটের প্রতিরক্ষা উপদেষ্টা হচ্ছেন রাহিল শরিফ

আমার সুরমা ডটকম ডেক্সপাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের পদ থেকে কিছু দিন আগেই অবসর নিয়েছেন রাহিল শরিফ। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে এই অবসরপ্রাপ্ত সেনা প্রধানকে। সৌদিআরবের নেতৃত্বাধীন ৩৯ দেশের সামরিক জোটের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যোগ দেবেন তিনি। খুব শিগগিরই উপদেষ্টা হিসেবে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে বর্তমানে রিয়াদে অবস্থান করছেন তিনি। সেখানে যৌথ সামরিক বাহিনীর সদর দপ্তরে নিজের দায়িত্ব নিয়ে কথা বলবেন তিনি।

২০১৫ সালে ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সরকারকে উৎখাত করে শিয়া ধর্মাবলম্বী হুতি বিদ্রোহীরা। প্রায় দু’মাস গৃহবন্দী থাকার পর ২৫ মার্চ ইয়েমেন ছেড়ে পালিয়ে যান তিনি। পরদিন রিয়াদে হাজির হন তিনি। তার সরকারকে পুনর্বহাল করতে ইয়েমেনে বোমা বর্ষণ শুরু করে সৌদি এবং আরব বিশ্বের সুন্নি মুসলিম অধ্যুষিত ৮ রাষ্ট্র। তাদের সমর্থন জোগায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স।

গত দেড় বছরে সেখানে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৩৫ হাজার মানুষ। তা সত্ত্বেও যুদ্ধ বন্ধ হওয়ার মত কোনো সমাধান এখনো মেলেনি। সৌদি সরকারের দাবি, আইএস এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে হঠাতেই এই সামরিক জোট গঠিত হয়েছে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তিউনিশিয়া, দক্ষিণ সুদান, মালয়েশিয়া, মিসর, ইয়েমেনসহ বর্তমানে এই সামরিক জোটে ৩৯টি দেশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com