বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
চীনে আঘাত হেনেছে টাইফুন সুডেলোর, নিহত ৮

চীনে আঘাত হেনেছে টাইফুন সুডেলোর, নিহত ৮

888

আমার সুরমা ডটকম ডেক্স : ঘূর্ণিঝড় সুডেলোরের আঘাতে চীনের পূর্ব উপকূলীয় অঞ্চলে কমপক্ষে আট জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ঝড়ের কারণে দেশটিতে বাতিল করা হয়েছে পাঁচশ’র বেশি ফ্লাইট। এর আগে শনিবার এই ঝড়ে প্রতিবেশী তাইওয়ানে মারা গিয়েছিল ছয় জন। তাইওয়ানের পর শনিবার রাতে চীনা মেইনল্যান্ডের ফুজিয়ানা প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় সুডেলোর। পরে রোববার সকালে এটি পার্শ্ববর্তী জেজিয়াং ও জিয়াংঝিতে আঘাত হেনে এই প্রদেশে দুটিকে ল-ভ- করে দেয় বলে সিনহুয়া জানিয়েছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে উপকৃলীয় অঞ্চলের ১ লাখ ৬৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল।
66

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণে জেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে নিহত হয়েছে আট জন। এছাড়া বহু গাছপালা ভেঙে পড়েছে এবং অনেক স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসের খবর পাওয়া গেছে। টেলিভিশনে বন্যা কবলিত বিভিন্ন সড়কে পড়ে থাকা যানবাহনের  ইমেজ প্রচার করা হয়েছে।
এদিকে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ফুজিয়ানের ১ লাখ ৬৩ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অন্ধকারে রয়েছে ওই এলাকার আরো ২০ লাখের বেশি মানুষ। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে ৫৩০টির বেশি ফ্লাইট এবং উচ্চগতির ১৯০টি রেল বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ভোরে দেশের পূর্বাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হেনেছিল টাইফুন সুডেলোর। ওই ঝড়ে ছয় জন নিহত এবং চার জন নিখোঁজ হয়েছিল। এছাড়া আহত হয়েছিল আরো চার শতাধিক মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com