বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
কানাইঘাটে লোভাছড়া নদী থেকে পাথর উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা

কানাইঘাটে লোভাছড়া নদী থেকে পাথর উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা

আমার সুরমা ডটকমকানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে বোমা মেশিন ব্যবহার করে পাথর ও বালু উত্তোনে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদন শুনে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে পাথর-বালু উত্তোলন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুলও দিয়েছে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি সেক্টর কমান্ডার, ইউপি চেয়ারম্যান, কানাইঘাট থানার ওসিকে জবাব দিতে বলা হয়েছে। কানাইঘাট উপজেলার বোটাকিকর গ্রামের বাসিন্দা স্থানীয় মানবাধিকার কর্মী নজরুল ইসলাম গত ৩ জানুয়ারি হাই কোর্টে রিট এই আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম। রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেছুর রহমান।

রিটকারীর আইনজীবী সেলিম সাংবাদিকদের বলেন, “বোমা মেশিন ব্যবহার করে লোভাছড়া নদীতে বালু, পাথর উত্তোলন করায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা পরিবেশের তোয়াক্কা না করে যত্রতত্র বোমা মেশিন ব্যবহার করছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে বার বার আবেদন করেও কোনো লাভ না হওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হয়েছেন।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com