মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
জেএফকে-তে কুকুর-বিড়াল আর ঘোড়ার জন্যে টার্মিনাল

জেএফকে-তে কুকুর-বিড়াল আর ঘোড়ার জন্যে টার্মিনাল

আমার সুরমা ডটকম ডেক্স: নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে এ মাসেই চালু হচ্ছে ‘পশু টার্মিনাল।’ এর নাম ‘এআরকে’। এক লাখ ৭৮ হাজার বর্গফুটের এই টার্মিনালে কুকুর, বিড়াল, ঘোড়াসহ সকল পোষা পাখীর জন্যে বিলাসবহুল এ টার্মিনাল নির্মাণে ব্যয় হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার। জন কিউটিসেলির কোম্পানী এটি নির্মাণ করছে। বিভিন্ন দেশ থেকে আনা পশু-পাখীর জন্যে এটি হবে নিরাপদ-স্বাস্থ্যসম্মত একটি ওয়েটিং এরিয়া।
সাড়ে ১৪ একর জমির ওপর নির্মিত এই টার্মিনালের কক্ষগুলি এমনভাবে তৈরী করা হচ্ছে যে, একটি পশু কিংবা প্রাণীর শ্বাস-প্রশ্বাসের সময় অন্যটির কোন সমস্যা হবে না। গরম-ঠান্ডার যন্ত্রণাও পোহাতে হবেনা। প্রায় ৫ হাজার ঘোড়া, কুকুর-বিড়ালসহ ১০ হাজার প্রাণী এবং লক্ষাধিক পাখী এখানে বিশ্রাম নিতে পারবে। বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রাক্কালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাও সম্ভব হবে।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ‘ভেটপোর্ট’ টার্মিনালের বিকল্প হবে এটি। সেটি ছিল একেবারেই ছোট এবং স্বাস্থ্যসম্মতও ছিল না। এরফলে একেকটি পশুকে কার্গোতে উঠানোর জন্যে ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। নয়া টার্মিনাল চালুর পর এমন নাজুক পরিস্থিতি থাকবে না। স্বল্প সময়ের মধ্যেই কার্গোতে উঠানো সম্ভব হবে। এনআরবি নিউজ, নিউইয়র্ক

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com