বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
‘শান্তির বর্ষ’ আলোকে জাতিসংঘে কাজ করবে বাংলাদেশ

‘শান্তির বর্ষ’ আলোকে জাতিসংঘে কাজ করবে বাংলাদেশ

আমার সুরমা ডটকম ডেক্স: “আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ও অঙ্গীকারের আলোকে বাংলাদেশ ২০১৭ সালের “ইয়ার ফর পিস” ও এর ধারাবাহিকতায় কাজ করে যাবে”। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের “সংঘাত প্রতিরোধ ও অব্যাহত শান্তি (ঈড়হভষরপঃ চৎবাবহঃরড়হ ধহফ ঝঁংঃধরহরহম চবধপব)” শীর্ষক এক উম্মুক্ত বিতর্কে অংশ নিয়ে ১০ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আবারও তাঁর বক্তব্যে শান্তির পক্ষে কূটনীতির ওপর গুরুত্ব দেন এবং বিশ্ব নেতৃবৃন্দকে সংঘাত নিরোধে তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যাক্ত করার আহবান জানান।
স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবের ‘শান্তি প্রথম’ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সংঘাত নিরোধ ও মোকাবেলায় জাতিসংঘকে আরও দৃশ্যমান, কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি দারিদ্র্য, অনুন্নয়ন, বৈষম্য, অসহিষ্ণুতা ও নির্যাতনের মতো সহিংসতা বা সংঘাতের মূল কারণগুলো নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার তাগিদ দেন। একইসাথে স্থায়ী প্রতিনিধি সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে প্রতিটি ব্যাক্তি মানুষের মনে ’শান্তির সংস্কৃতি’ ধারন করার ওপর গুরুত্বারোপ করেন।
নুতন বছরের শুরুতে নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রোম এর সভাপতিত্বে আয়োজিত এ বিতর্কে ৯০টিরও বেশী সদস্য রাষ্ট্র অংশ নেয়। এনআরবি নিউজ, নিউইয়র্ক

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com