বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

শিত আইছে

নাজমুল ইসলাম মকবুল

শিত আইছে গাইলে ছিয়ায় জলদি কুটো গুড়ি

হান্দেশ পিঠা খাইতা হখলে খাইতা পুয়া পুড়ি।।

খুরছইন দিয়া নাইকল কুরছি ঢুপি পিঠা পব বানাও

বেলি দিয়া লুয়াড়ির মাঝে গুলা ছাড়ি তেল টানাও

ফুলি ফুলি হান্দেশ উঠবো কইছইন পাকনা বুড়ি।।

মজা লাগে নুনগরা আর নুনরডোবা ছইপিঠা

ঘাইয়াড়িদি গরম করি খাইয়া অইবা ভিটভিটা

ছিতলপিঠা মউদি খাইয়ো খেতা উড়ি উড়ি।।

পানি পিঠা চুংগা পিঠা ঝুরি পিঠা আর খাজা

রুটি পিঠা খুলাত ভাজি গুছদি খাইয়ো যে মজা

তালর পিঠা গুড়র পিঠা পাটিবলার নাই জুড়ি।।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com