সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
কাশ্মীরে ৬.১ মাত্রা, আফগানিস্তানেও ভূমিকম্প

কাশ্মীরে ৬.১ মাত্রা, আফগানিস্তানেও ভূমিকম্প

 

16_91892

আমার সুরমা ডটকম ডেক্স : জুম্মু-কাশ্মীরের শ্রীনগরে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া লাহোরসহ পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়ও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় ৪টায়) ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায় উচ্চ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টর স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের একাংশসহ উত্তরাঞ্চল।আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকা, ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং ইসলামাবাদ ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে। হিন্দুকুশ পার্বত্য এলাকা প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এক পার্বত্য এলাকা এবং আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাংশে এর ভৌগলিক গুরুত্ব অপরিসীম। হিন্দুকুশ আফগানিস্তান ও পাকিস্তান ছাড়াও চীন ও কিরগিজস্তান জুড়ে রয়েছে। হিন্দুকুশ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিক মির। এর উচ্চতা ৭৬৯০ মিটার; ২৫,২৩০ ফুট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com