মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
‘বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে’

‘বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে’

আমার সুরমা ডটকম ঃ
বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সুইডিশ ক্রিস্টিয়ান ডেমোক্রেটস, ইউরোপীয়ান পার্লামেন্টের ফরেন এফেয়ার্স এবং হিউম্যান রাইটস কমিটির প্রভাবশালী সদস্য ল্যার অ্যাডাকটুসন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিসহ সার্বিক বিষয়ের উপর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতাসীন আওয়ামীলীগ যদিও দেশটির নিয়ন্ত্রণ করছে, তথাপি সিভিল সোসাইটি, ব্লগার, সাংবাদিক হত্যা একের পর এক বেড়েই চলছে এবং আইনের শাসন ক্ষয়িঞ্চু এবং গণতন্ত্র ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হচ্ছে। অবস্থা দৃষ্ঠে মনে হচ্ছে দেশটি পুলিশী রাষ্ট্র অথবা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা। দেশটির সরকারকে সহিংসতা বন্ধ এবং বিরোধীদের দমনের পন্থা বন্ধের ব্যবস্থা নিতে হবে। গণতান্ত্রিক নির্বাচিত ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে। যদি তা না হয়, তাহলে দেশটির নেতৃত্বের সঙ্গে সকল ধরণের সহযোগীতা এবং ইউরোপীয় ইউনিয়নকে প্রত্যাহার করার কথা ভাবতে হবে। অ্যাডাকটুসন এখানেই থেমে থাকেন নি। তিনি অত্যন্ত কড়া ভাষায় বিগত নির্বাচনের সময়ে সহিংসতা, রাজনৈতিক হত্যা, কিডন্যাপ, ঘুম, খুনের অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন, সেই নির্বাচনে ১৫০ জনের মতো মানুষ নিহত হয়েছিলো। সাম্প্রতিক সময়ে শিশু সামিউল রাজন হত্যার বীভৎস দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার মাধ্যমে প্রমাণ করে দেশটি কতো ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com