বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

জোড়া ফার্স্ট লেডি পেল গাম্বিয়া

আমার সুরমা ডটকম ডেক্সরাজনৈতিক সংকটের জেরে এক অভিনব ঘটনা ঘটেছে গাম্বিয়ায়। গাম্বিযা সরকার উপহার পেল একজোড়া ফার্স্ট লেডি। দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর দুই স্ত্রী। দুজনকেই তাই ফার্স্ট লেডির তকমা দেয়া হচ্ছে। অবশ্য রাজনৈতিক টালমাটাল প্রক্রিয়ায় আদামা বারো গাম্বিয়া ঢুকতে পারেননি। তিনি রয়েছেন প্রতিবেশী দেশ সোমালিয়ায়। সেখান থেকেই দুই স্ত্রীর ছবি দিয়ে টুইট করেছেন। গত শুক্রবার সোমালিয়ার রাজধানী ডাকার শহরের গাম্বিয়া দূতাবাসেই তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। গাম্বিয়ার একনায়ক শাসক ইয়াহিয়া জামেহ প্রবল আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। শুক্রবার গাম্বিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সামরিক অভিযান চালায় সেনেগাল সরকার। তাদের সমর্থন করে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। সোমালিয়ার সেনাবাহিনী অবস্থান করছে গাম্বিয়ার রাজধানীর বানজুলে। অন্যদিকে গাম্বিয়ার উপকূল এলাকায় নাইজেরিয়ার নৌবাহিনী মোতায়েন রয়েছ। প্রবল রাজনৈতিক টানাপোড়েন উত্তপ্ত ছিল গাম্বিয়া। নির্বাচনে হেরে গিয়েও কিছুতেই গদি ছাড়বেন না বলে হুঙ্কার দিয়েছিলেন একনায়ক ইয়হিয়া জামেহ। গত ২২ বছর তিনি দেশের ক্ষমতায় ছিলেন। ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। আন্তর্জাতিক চাপের মুখে দেশে প্রেসিডেন্ট নির্বাচন করাতে বাধ্য হন। জারি করেন জরুরি অবস্থা। নির্বাচনে হেরে গিয়েই ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ইয়াহিয়া জামেহ। অগত্যা প্রতিবেশী সেনেগাল সরকার গাম্বিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করে। সেনা বাহিনী অসন্তোষে ফুঁসছিল। তারাও নির্বাচনে বিজয়ী আদামা বারোর নির্দেশে অস্ত্র নামিয়ে নেয়। গাম্বিয়ার মাটিতে শুরু হয় সামরিক অভিযান। -এপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com