শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ট্রাম্পের ইসলামভীতির মধ্যেই ইসলাম গ্রহণের কথা ঘোষণা

ট্রাম্পের ইসলামভীতির মধ্যেই ইসলাম গ্রহণের কথা ঘোষণা

আমার সুরমা ডটকম ডেক্সপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামভীতির মধ্যেই ভরা মজলিসে সবাইকে জানিয়ে দিলেন ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হওয়ার মার্কিন অভিনেতা মাহেরশালা আলী। রবিবার লস এঞ্জেলেসের ‘শ্রাইন’ মিলনায়তনে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা সবাইকে জানিয়ে দেন। সদ্য মুক্তি পাওয়া ‘মুনলাইট’ চলচ্চিত্রে একজন মাদক বিক্রেতার চরিত্রে তার বিশেষ ভূমিকার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হন।

পুরস্কার গ্রহণের সময় মাহেরশালা আলী তার বক্তৃতায় তার ইসলাম গ্রহণ এবং এ বিষয়ে তিনি ও তার মা কিভাবে পুনর্মিলিত হতে সক্ষম হন সে সম্পর্কে উপস্থিত দর্শকদের জানান। তার এই কাহিনী বর্তমান আমেরিকার রাজনৈতিক পরিবেশের একটি প্রতিফলন। আগামী চার মাস আমেরিকায় শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করাসহ সাতটি মুসলিমপ্রধান দেশ ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরের দিন তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমার মা একজন দায়িত্বপ্রাপ্ত পাদরি। আমি ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হয়েছি। আমি যখন মাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাই তখন তিনি আমাকে দূরে ঠেলে দেননি। আমি তাকে দেখতে সক্ষম হয়েছি এবং তিনিও আমার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছেন। আমরা একে অপরকে ভালবাসি। আমাদের মা-ছেলের ভালবাসা আরো বৃদ্ধি পেয়েছে।’ আলী তার প্রথম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ২৪ জানুয়ারি এবং তার ট্রফির জন্য তিনি ব্রিজেস, হেজেস এবং প্যাটেলের মতো অভিনেতাদের সঙ্গে লড়তে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com