সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
আজান শোনা ফরজ নয়, নামাজ ফরজ : মুক্তিযোদ্ধা মন্ত্রী

আজান শোনা ফরজ নয়, নামাজ ফরজ : মুক্তিযোদ্ধা মন্ত্রী

file (26)

আমার সুরমা ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়াম সংলগ্ন ইবাদত খানা। মাগরিবের নামাজের সময় হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন। আর ওই সময়ই অডিটোরিয়ামে বক্তব্য রাখছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঞ্চের সামনে থেকে একজন শ্রোতা উঠে দাঁড়িয়ে বললো পাশে আজান হচ্ছে। তার কথা কর্ণপাত না করে নিজের বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন মন্ত্রী। লোকটি আবার বললো আজান হচ্ছে পাশে। এবার মন্ত্রী বলে উঠলেন ‘আজান ফরজ নয়, নামাজ ফরজ। তিনি তখন আরো বলেন, আমাদের দেশের মানুষের এই একটি সমস্যা। আজানের একজন উত্তর দিলে চলবে। শোনা লাগবে না। মঞ্চের সামনে বসা একজনকে বললেন ‘আপনি আজানের উত্তর দিন।’ এই বলে নিজের বক্তব্য দীর্ঘায়িত করতে থাকেন।মন্ত্রীর এমন বক্তব্যে মঞ্চে থাকা বেশ কয়েকজন শ্রোতা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা বলেন, যেহেতু এখানে অডিটোরিয়াম এবং নামাজ ঘরের মাঝে কোন দেয়াল নেই, সেহেতু একটুখানি সময় নিজের বক্তব্য বন্ধ রাখলে ভাল হয়। সোমবার সন্ধ্যায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যকালে এ ঘটনা ঘটে। সংগঠনের সভাপতি ড. শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দীন নাসিম, বাহলুল মজনুন চুন্নু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com