শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার

৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার

আমার সুরমা ডটকমমহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘দেশের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর মধ্যে শতকরা ৩৪ দশমিক ২ শতাংশ যৌন নির্যাতনের শিকার।’ সোমবার জাতীয় সংসদে সরকার দলীয় এমপি বেগম মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫-এর উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বিবিএস রিপোর্ট অনুযায়ী, শতকরা ৩০ দশমিক ৯ ভাগ কিশোরী জীবনে কোন না কোন সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, টোল ফ্রি হেল্পলাইন ১০৯২১ নাম্বারে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারবে। ২০১৭ সাল থেকে হেল্পলাইন নাম্বারটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকের প্রচ্ছদে সন্নিবেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com