বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

আমার সুরমা ডটকমপ্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। বেলা সোয়া দুইটার দিকে ধর্মঘট আহ্বানকারী শ্রমিকনেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, পিকআপ ড্রাইভারের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে শুক্রবার রাতে পুলিশ মেন্দিবাগ মাইক্রোবাস অফিসে হামলা চালায়। এতে তাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হন। শ্রমিকদের ওপর হামলা ও ওসির প্রত্যাহারের দাবিতে রাতেই ধর্মঘট আহ্বান করা হয়েছে। তবে দুপুরে প্রশাসনের সাথে আলোচনার পর বিষয়টির সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com