মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সিলেটে বিদাতী কোন সমাবেশ করতে দেয়া হবেনা

২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সিলেটে বিদাতী কোন সমাবেশ করতে দেয়া হবেনা

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের ছাতক উপজেলার খাদিমুল কোরআন পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ২৭ ফেব্রæয়ারী সোমবার সন্ধ্যায় অতর্কিত ফুলতলী অনুসারীদের ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে রাত ১১টায় সিলেট নগরীতে কওমী আলেমগণ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেম মুফতী শামছুল ইসলামের সভাপতিত্বে ও মাহদী হাসান মিনহাজের পরিচালনায় মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাজী একরামুল আজিজ, হাফিজ আনিসুল ইসলাম, শাখাওয়াত হোসেন শিকদার, হাফিজ জাহেদ আহমদ, হাফিজ আশরাফ আলী, আব্দুর রহিম, মাওলানা জুবের আহমদ, মাওলানা ফয়সল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, তাফসিরুল কোরআন মাহফিলে হামলাকারীরা ইসলামের দুশমন। এরা বিভিন্ন নামে ও রূপে সমাজে ফিৎনা সৃষ্টি করে থাকে। এদের ব্যাপারে সবাইকে সচেতন তাকার আহবান জানান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা ধর্মপ্রাণ মুসল্লির উপর হামলা চালিয়ে নিহত ও আহত করেছে তারা প্রকৃত আশেকে রসূল সা. হতে পারে না। এরা কুফরীতে লিপ্ত। বক্তরা হুশিয়ারী উচ্চারণ করেন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনী-সন্ত্রাসীদের গ্রেফতার না করলে, সিলেটে তাদের কোন সভা-সমাবেশ করতে দেয়া হবে না। পরে নিহত শহীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com