বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দিরাইয়ে পরিবহণ ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে

দিরাইয়ে পরিবহণ ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সড়ক দুর্ঘটনার মামলায় এক চালকের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দেশব্যাপি অনিদিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে দিরাইয়েও পরিবহণ ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর হতে দিরাই বাসস্টেশন থেকে ছাড়েনি কোন দূরপাল্লার যান। এছাড়া অভ্যন্তরীণ যান চলাচলও বন্ধ রয়েছে। এতে দিরাইয়ের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দিরাইয়ের বাহিরের যাত্রীদের অধিকাংশই দেশব্যাপি অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের কথা জানেন না। ফলে গাড়ি না পেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে তাদের। বিশেষ করে পেশাজীবি লোকজন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এ সমস্যায় তাদের ভোগান্তি ছিল চরমে।
সরেজমিন দিরাই বাসস্টেশনে গিয়ে দেখা যায়, দিরাই থেকে সিলেট ও সুনামগঞ্জগামী কোন বাস, লেগুণা, ফোরস্টোক ও লাইটেসসহ অন্যান্য যানবাহন ছেড়ে যাচ্ছেনা। ফলে বিভিন্ন কর্মস্থমগামী লোকজন বিপাকে পড়েন। বিশেষ করে এসএসসি পরীক্ষা থাকায় অনেক ছাত্রছাত্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এ দূর্ভোগের শিকার হন। কখন এ ধর্মঘট শেষ হবে বা আদৌ কী শেষ হবে, কয়েকজনের সাথে আলাপ করেও এর সঠিক কোন উত্তর পাওয়া যায়নি। যার কারণে দূর পাল্লার কোন গাড়িই যাচ্ছেনা দিরাই বাসস্টেশন ছেড়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com