বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
ছাতকের ক্বওমী ও ফুলতলী অনুসারীদের দ্বন্দ্ব নিরসনে ঐকমত্য

ছাতকের ক্বওমী ও ফুলতলী অনুসারীদের দ্বন্দ্ব নিরসনে ঐকমত্য

আমার সুরমা ডটকমছাতকে ক্বওমী পন্থী ও ফুলতলী পীরের অনুসারীদের মধ্যে সংগঠিত অনভিপ্রেত দ্বন্দ্ব নিরসনে ঐকমত্য হয়েছেন দু’পক্ষ।  বুধবার(০১ মার্চ) রাতে জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাটে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়াকে এ তথ্য জানানো হয়েছে।
সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম ও ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার মাওলানা শফিকুল হক আমকুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় ছাতকের উদ্ভুত পরিস্থিতি নিরসনে শীর্ষ উলামায়ে কেরাম ও স্থানীয় মুরুব্বিয়ান ঐকমত্য পোষণ করেন। এর জের ধরে যাতে আর কোন অনাকাংখিত ঘটনা না ঘটে সে ব্যাপারে অচিরেই উদ্যোগ নিতে তারা প্রস্তুত রয়েছেন ও ঐক্য প্রতিষ্ঠায়  কার্যকর ব্যবস্থা গ্রহণেও সিদ্ধান্ত হয় সভায়। রাত ১০ টায় এ সভা শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। সংঘটিত ঘটনা নিয়ে কোন পক্ষেই যাতে উস্কানীমূলক বক্তব্য, বিবৃতি না দেয়া হয় সে ব্যাপারে সকলের প্রতি আহবান জানানো হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগা মাদ্রাসার শায়খুল হাদিস ও ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম মেম্বার হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মকন মিয়া চেয়ারম্যান, ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাওলানা রেজাউল করিম জালালী, আনজুমানে আল ইসলাহ বাংলাদেশ এর মহা সচিব একে এম মনোয়ার আলী, ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য সচিব ও বন্দর বাজার কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা মোস্তাক আহমদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মোজাম্মিল হোসেন চৌধুরী, বন্দর বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল হাসান ফয়সল, আল ইসলহ সিলেট মহানগর সভাপতি মোঃ শাহজাহান, আল ইসলাহ  সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজির উদ্দিন পাশা, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আহমদ সগীর, হবিবপুর মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাকিম, মহানগর আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com