সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

জামালগঞ্জে গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে গাঁজাসহ মাদক স¤্রাট গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ভীমখালী ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মৃত সফর আলীর ছেলে বশর মিয়া (৫৫)। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এসআই জয়নাল আবেদীনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ পেয়ে এলাকাবাসির সহযোগিতায় মাদক ব্যবসায়ি বশর মিয়াকে নিজ বসত ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসি জানায়, মাদক সম্রাট বশর মিয়া দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত মদ ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত মাদক সম্রাট বশর মিয়া সীমান্তের ওপার থেকে ভারতীয় মদ ও গাঁজা এনে নিজের হেফাজতে রেখে ওই মদ গাঁজা উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করত। এ ব্যাপারে বুধবার রাতে এসআই আরিফ রব্বানী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করেছে। মামলা নং-০৬।
জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম জানান, এ ব্যাপারে জামালগঞ্জ থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে, সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com