বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মুক্তিযোদ্ধার প্রজন্মের বিবাহ সহায়তা প্রদান সম্পন্ন

মুক্তিযোদ্ধার প্রজন্মের বিবাহ সহায়তা প্রদান সম্পন্ন

আমার সুরমা ডটকম’৭১-এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্মের উদ্যোগে বিবাহ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর এবং টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের স্পোর্টস, পরিবহন ও পরিবেশ বিষয়ক কেবিনেট সদস্য মোঃ আয়াছ মিয়া বলেছেন, মুক্তিযোদ্ধার প্রজন্মের উদ্যোগে ব্যতিক্রম এ অনুষ্ঠান দেখে আমরা আবেগাপ্লুত। বিগত দেড় যুগ যাবত সংগঠনটি সমাজের উন্নয়নে যে সৃজনশীল এবং ব্যতিক্রম ধারার কাজ করে যাচ্ছে, তা আমরা যুক্তরাজ্য থেকে পর্যবেক্ষণ করছি, এসব কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।
মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি একেএম মনোওর আলী। কামাল বাজার ফাযিল মাদরাসা অডিটরিয়ামে কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনের খ্যাতিমান কবি শাহ কামাল আহমেদ, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নাজমুল ইসলাম, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক কবি ছাদিকুর রহমান অলংকারী, মুফতি আফজল খান সিরাজী, আব্দুল মজিদ বিএসসি, মাওলানা আব্দুল মালিক। অনুষ্ঠানে প্রবাসীদের দেয়া বিবাহ সহায়তার পঁচিশ হাজার টাকা দুটি পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com