বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

রোটারডামে তুর্কি নারী মন্ত্রীকে প্রবেশে বাধা

আমার সুরমা ডটকম ডেক্সনেদারল্যান্ডের রোটারডামে অবস্থিত তুর্কি কনস্যুলেটে তুর্কি পরিবারকল্যাণ মন্ত্রীর প্রবেশ প্রচেষ্টায় বাধা দিয়েছে ডাচ কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টার যুক্তি-তর্কের পরে তাকে ডাচ পুলিশের পাহারায় জার্মানিতে পাঠিয়ে দেয়া হয়েছে। শনিবার ডাচ সরকার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ফ্লাইট পারমিট বাতিল করার পরে রোটারডামে তুর্কি কনস্যুলেটে পরিবারকল্যাণ মন্ত্রীর গাড়িবহর প্রবেশেও বাধা দেয়। ওই নারী মন্ত্রীর নাম ফাতমা বেতুল সায়ান কায়া। তিনি তার টুইটার অ্যাকাউন্ট বলেন, ‘গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধকে পদতলে পদদলিত করে ডাচ সরকার তাকে সীমান্ত দিয়ে জার্মানিতে পাঠিয়ে দিয়েছে।’ কায়া ডাচ কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পুরো বিশ্বের উচিৎ হবে গণতন্ত্রের নামে এ ধরনের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’ তিনি আরো লিখেন, ‘একজন নারী মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের আচরণ কখনো গ্রহণযোগ্য হতে পারেনা।’ এর আগে মন্ত্রীকে ‘একজন অগ্রহণযোগ্য ব্যক্তি’ ঘোষণা করা হয় এবং রবিবার সকালের মধ্যেই তাকে দেশ ছাড়তে বলা হয়। ডাচ ‘আরটিএল’ টেলিভিশনের খবর অনুযায়ী। দেশ দুটির অভ্যন্তরে গত দুই দিন ধরে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, ডাচ সরকারি টিভি চ্যানেল ‘নস’ টিভি জানায়, পরিবারকল্যাণ মন্ত্রীর কয়েকজন নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়েছে। মন্ত্রী ফাতমা বেতুল সায়ানের সমর্থনে হাজার হাজার লোক তুর্কি কনস্যুলেটের বাইরে জড়ো হয়। পরে তাকে পুলিশ পাহারায় সেখান থেকে সড়িয়ে নেয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ডাচ পুলিশ কুকুর, লাঠি ব্যবহার করে। একটি সাংবিধানিক সংশোধনীর জন্য আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে তুর্কি সোসাইটির সঙ্গে বৈঠক করার কথা ছিল মন্ত্রীর। সূত্র: আনাদুলো

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com