শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
কামরুল ‘শয়তানের দূত’: ইসলামী ঐক্যজোট

কামরুল ‘শয়তানের দূত’: ইসলামী ঐক্যজোট

1245_113617আমার সুরমা ডটকম : ‘দেশে ব্যাঙের ছাতার মত বাড়ছে কওমী মাদরাসা’ এমন বক্তব্য দেয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ‘শয়তানের দূত’ বলে অ্যাখ্যা দিয়েছে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ। একই সঙ্গে মন্ত্রীসভা থেকে তার অপসারণের দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘শয়তান, শয়তানের দূতের কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। ইসলামের মূল ইনস্টিটিউশন মসজিদ, মাদরাসা বন্ধ করে দিয়ে দেশকে ইসলামশূন্য করা।’ তারা বলেন, ‘কওমি মাদরাসার বিরুদ্ধে কথা বলা মানে- ইলমে ওহির বিরুদ্ধে, আল্লাহর দীনের বিরুদ্ধে কথা বলা। শয়তানের দূতের কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, ইসলামের মূল ইনস্টিটিউশন মসজিদ-মাদরাসা বন্ধ করে দিয়ে দেশকে ইসলামশূন্য করা, জাতিকে পাপাচারে লিপ্ত করে মানুষের ঈমান ছিনিয়ে নেওয়া, মানুষকে আলো থেকে আঁধারে নিয়ে এবং আঁধারের সে পথ দিয়েই জাহান্নামে নিয়ে যাওয়া। মন্ত্রী কামরুল সে অপকর্মটিই করে যাচ্ছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘যার মনে সামান্যতম ঈমান আছে, সে ইলমে ওহির শিক্ষাকেন্দ্র মাদরাসার বিরুদ্ধে কথা বলতে পারে না। এটি জঘন্য পাপ, ঈমানহীনতার লক্ষণ। এরা সরকারের ভেতর ঘাপটি মেরে থেকে নিজে ডুবছে, দেশকে এবং সরকারকে ডোবাচ্ছে।’

অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে খাদ্যমন্ত্রীকে অপসারণ করাসহ ওয়াজ-মহফিল ও তাফসির মহফিলগুলোকে নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ, মসজিদের ইমাম, খতিব, খুতবা ও মাদরাসা শিক্ষক, নিরিহ আলেম-ওলামাদের ওপর নজরদারি বন্ধ না করা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুমকি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com