শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
চর্বি কমাতে বিশ্বের ভারী মানুষটির অস্ত্রোপচার

চর্বি কমাতে বিশ্বের ভারী মানুষটির অস্ত্রোপচার

heavy weight_101714আমার সুরমা ডটকম ডেক্স : চর্বি কমাতে বিশ্বের সবচেয়ে ভারী মানুষটির আজ অস্ত্রোপচার হচ্ছে। বিশ্বের সবচেয়ে ওজনবিশিষ্ট এ ব্যক্তি আর তার রেকর্ড অক্ষুণœ রাখতে চাচ্ছেন না। তিনি বরং ওজন বেশ খানিকটা কমিয়ে দ্বিতীয়বারের মতো স্বাভাবিক মানুষ হতে যাচ্ছেন। আর সে কারণেই  আজ তার অস্ত্রোপচার। আরবোলেডাদ হাসপাতালের মেক্সিকো গ্যাস্ট্রিক বাইপাস ইউনিটে এ জন্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তার নাম আন্দ্রেস মরেনো। ৩৭ বছরের এই মেক্সিকানের ওজন ৪৩৫ কেজি। বিশ্বরেকর্ড গড়েছেন। তবে এটা তার জন্য খুব একটা ভালো হয়নি। তাকে গত কয়েক বছর ধরে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। চিকিৎসকেরা তার পেট থেকে প্রায় ৭০ শতাংশ চবি কেটে সরিয়ে ফেলার পরিকল্পনা করছেন। এই অস্ত্রোপচারে কিছুটা ঝুঁকি আছে, কিন্তু তবুও তিনি সেটা করতে নাছোড়বান্দা। তিনি তার বর্তমান জীবনকে কারাগার মনে করছেন। জন্মের সময় তার ওজন ছিল ৬ কেজি। ১০ বছর পর তার ওজন হয় ১২০ কেজি। এরপর থেকে তার ওজন বাড়তে থাকে অস্বাভাবিক হারে। মরেনো দ্বিতীয় মেক্সিকান হিসেবে বিশ্বের সবচেয়ে ভারী মানুষের স্বীকৃতি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে। তার আগে ম্যানুয়েল উরিব ২০০৬ সালে মৃত্যুবরণের আগে পর্যন্ত ওই স্বীকৃতি পেয়েছিলেন। তার ওজন ছিল ৫৬০ কেজি। দেশটিকে স্থূল লোকদের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। সেখানকার ৭০ ভাগ লোক স্থূল। আর এক তৃতীয়াংশ অতিমোটা হিসেবে পরিচিত। বেশি ওজন থাকলে যা হয়, তা-ই হচ্ছে। প্রতি বছর সেখানে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যায় অন্তত ৮০ হাজার লোক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com