রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জগন্নাথপুরের ইমদাদিয়া মাদরাসায় বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্টিত

জগন্নাথপুরের ইমদাদিয়া মাদরাসায় বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্টিত

কামরুল হাসান মুসা, জগন্নাথপুর উপজেলা সংবাদদাতা: হবিবপুর দারুল উলূম ইমদাদিয়া মাদরাসার সভা হলে মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন জাহানপুরীর সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম আনহারের সঞ্চালনায় এক বিদায়ী সংবর্ধনাসভা অনুষ্টিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুস্তাকিম বিল্লাহ ও স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আতাউর রহমান। তাছাড়া বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে উপদেশ মুলক আলোচনা করেন মাওলানা কামরুল হাসান মূসা, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সাঈদ আহমদ ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুন নুর। বক্তারা তাদের বক্তব্য বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বলেন “ধর্ম, দেশ ও জাতির কল্যাণে সকলের কুরআন হাদীসের জ্ঞান অর্জন আবশ্যক। আমাদেরকে শিক্ষা অর্জন করে সমাজের সবধরণের সমস্যার সমাধান করতে হবে। আমরা তোমাদের উজ্জল ভবিষ্যত কামনা করি।” সংবর্ধনা সভায় মাদরাসার দ্বাদশ শ্রেণি ও হিফজ তাকমিল এর বিদায়ী ছাত্রদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন স্মৃতি উপহার তুলে দেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী। সবশেষে সভাতির নসীহত ও আখেরি মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com