সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
জমিয়তের প্রবীণ মুরুব্বী মাওলানা জহিরুল হক ভূঁইয়া আর নেই

জমিয়তের প্রবীণ মুরুব্বী মাওলানা জহিরুল হক ভূঁইয়া আর নেই

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

দেশের প্রবীণ আলেম রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সাবেক সিনিয়র শিক্ষক এবং সাভারের বাগ্নিবাড়ি মাদরাসার সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল হক ভূঁইয়া আর নেই। তিনি (১৬ জানুয়ারি) গতরাত দুইটার দিকে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামী ঐক্যজোটের সাবেক সদস্যসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে তিনি দেশের মুক্তিবাহিনী ও দেশের পক্ষে জনমত গঠনে সহযোগিতা করেন। জমিয়তের জন্য আজীবন কাজ করেগেছেন।

মাওলানা জহিরুল হক ভুইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এবং ইছলাহুল মুসলিমীন বাংলাদেশর প্রতিষ্ঠাতা আমীর শাহ সুফি হযরত মাওলানা আবুল বাশার পীরসাহেব শাহতলী (হাফিজাহুল্লাহ)। এক বিবৃতিতে পীরসাহেব শাহতলী বলেন, জাহিরুল হক ভুইয়া সাহেব দ্বীনের একজন নিরলস মুজাহিদ ছিলেন। আমরা একসাথে জমিয়তের কাজ করেছি। শায়খে কৌড়িয়া, মাওলানা মুহিউদ্দীন খান, শামছুদ্দীন কাসেমী, মাওলানা আশরাফ আলী শায়খে বিশ্বনাথী (র) প্রমুখের সাথে আকাবিরদের সংগঠন জমিয়তের প্রচার প্রসারে মরহুম জহিরুল হক ভুইয়ার অবদান অনস্বীকার্য।
এদিকে যুব জমিয়ত বাংলাদেশর সভাপতি মাওলানা তাফহিমুল হক, সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী অনুরুপভাবে প্রবীন জমিয়ত নেতা মাওলানা জহিরুল হক ভুইয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com