শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
নবীন ইঞ্জিনিয়ারদের গবেষণায় আরো বেশি আগ্রহী হতে হবে

নবীন ইঞ্জিনিয়ারদের গবেষণায় আরো বেশি আগ্রহী হতে হবে

আমার সুরমা ডটকমবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-এর সাবেক ভাইস চ্যান্সেলর ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম এম সফিউল্লাহ বলেছেন, আউটস্ট্যান্ডিং প্রজেক্টগুলোকে জনগনের ব্যবহারের জন্য তাদেরকে জানাতে হবে। নবীন ইঞ্জিনিয়ারদের গবেষণায় আরো বেশি আগ্রহী হতে হবে। তাহলে তাদের গবেষণার মাধ্যমে দেশের জন্য কল্যাণকর উন্নত সব প্রজেক্ট বের হয়ে আসবে।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের উদ্যোগে ‘প্রসপেক্টস অব এপলিক্যাশন অব জুট জিও টেক্সটাইল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইইবি  সিলেট কেন্দ্রের হলরুমে বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি সিলেট কেন্দ্রের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমদ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ সিলেট কেন্দ্রের সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি-র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ মোল্লা।এছাড়া সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন প্রজেক্টে গবেষণারত ইঞ্জিনিয়াররা অংশ নেন।
প্রফেসর ড. এ এম এম সফিউল্লাহ আরো বলেন, পদ্মা এবং যমুনা সেতুর মাটি কিংবা নদী শাসনের জন্য জিও টেক্সটাইল ব্যবহার করা হয়। এছাড়া পাহাড়ের ঢালসমূহ  বা নদীর ঢালসমূহের স্ট্যাবিলিটি রক্ষা কিংবা বাড়ানোর জন্যও  জিওটেক্সটাইল ব্যবহার অত্যন্ত দরকার। সুতরাং জিওটেক্সটাইলকে উন্নত করার জন্য ইঞ্জিনিয়ারদেরকে ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com