সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
নৌকা হারলে ক্ষমতা যাবে বিএনপির হাতে: লেনিন

নৌকা হারলে ক্ষমতা যাবে বিএনপির হাতে: লেনিন

nuh ul alom lenin_109092আমার সুরমা ডটকম : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন বলেছেন, আওয়ামীলীগের বিদ্রোহী কোন প্রার্থী নেই। তাই স্থানীয় বিরোধ ভুলে সবাইকে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। পৌর নির্বাচনে নৌকা হেরে গেলে রাজনৈতিক ক্ষমতা বিএনপির হাতে চলে যাবে। আজ মঙ্গলবার সোনারগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের ফজলে রাব্বির পক্ষে উদ্ধবগঞ্জ এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন। এসময় প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জমান ডাবলু, সহ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক  খোকন সাহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com